সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিষাক্ত পটকা ধরা পড়ছে সাগরে

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে প্রতিনিয়ত ধরা পড়ছে বিষাক্ত পটকা মাছ। কয়েকদিন ধরে সাগরের বিভিন্ন পয়েন্টে জেলেদের জালে এ মাছ আটকা পরছে। এই মাছ বিষাক্ত জেনে জাল থেকে ছাড়িয়ে সাগরে কিংবা উপকূলের তীরে ফেলে দিচ্ছেন তারা। এ মাছ বাণিজ্যিকভাবে একেবারেই গুরুত্বহীন বলে একাধিক ব্যবসায়ীরা জানিয়েছেন।

এলাকা ভেদে এর আরো অনেক নাম আছে। যেমন- পটকা মাছ, ট্যাপা মাছ, ফোটকা মাছ ইত্যাদি। এ মাছটির শরীরে স্পর্শ করলে অনেকটা বেলুনের মতো হয়ে যায়। তাই এদের বেলুন মাছও বলা হয়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম টেট্রাডন কুটকুটিয়া। এদের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে। ইংরেজিতে বলা হয় পাফার ফিশ। সামুদ্রিক মাছ হলেও এদের কিছু কিছু নদীতেও বাস করে। এ মাছটিকে স্থানীয়রা পটকা মাছ বলেই চিনেন।

জানা গেছে, পটকা মাছের দেহে বিষ রয়েছে। মাছটি খেলে মানুষের মৃত্যু হয়। এই ক্ষতিকর দিক জেনে এ মাছটি কেউ খাচ্ছে না। তবে এ মাছ শিকার বন্ধে জেলেদের প্রশিক্ষণ ও পটকা সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ধারনা তুলে ধরার আহ্বান জানিয়েছেন জেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে জাপানিরা এ মাছটিকে বলে ফুজু ফিশ। তাদের কাছে এটি অতি মূল্যবান একটি খাবার।

জেলে জাহিদুল মোল্লা বলেন, তাদের জালে প্রায়ই পটকা মাছ ধরা পরে। এ মাছগুলো বাণিজ্যিকভাবে একেবারেই গুরুত্বহীন জেনে তারা সাগরে ফেলে দিয়েছে। তবে অনেক জেলেদের এ মাছ সম্পর্কে ধারণা নেই বলে তিনি জানান।

একাধিক মৎস্য ব্যবসায়ীরা জানান, মাছটি ক্ষতিকারক। তাই ক্রয় করা হচ্ছেনা। এই মাছ খেয়ে অনেক মানুষ মারা যাওয়ার খবরও শুনেছেন তারা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, পটকা মাছটা বেশি কুয়াকাটা ও মহিপুরে পাওয়া যায়। এ মাছে একটি বিষক্রিয়া রয়েছে। যা খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আমরাও সাধারণ মানুষদের এ পটকা মাছ না খাওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক