,

আশুগঞ্জ নবগঠিত উপজেলা যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

news-image

আশুগঞ্জ প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নবগঠিত উপজেলা যুবলীগের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে সাবেক কমিটির নেতারা।
রোববার (২৫ আগষ্ট) দুপুরে জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাবেক কমিটির আহবায়ক মো. জিয়াউদ্দিন খন্দকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৪ জুলাই আশুগঞ্জ উপজেলা যুবলীগের যে কমিটি গঠন করা হয়েছে তা অবৈধ, বিতর্কিত , গঠনতন্ত্র বহির্ভূত ও অগণতান্ত্রিক। তৃনমূলের কোন নেতাকর্মী এই কমিটিকে মেনে নেয়নি। জাতীয় পার্টির নেতার ছেলে ও বিএনপি নেতার ছেলেকে দিয়ে করা এই কমিটি চলতে থাকলে আওয়ামীলীগ এর সর্বনাশ হবে। তিনি আরো বলেন, কোন প্রকার কারন না দেখিয়ে বহাল থাকা কমিটি বাতিল করা যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থি। ৩১ আগস্টের মধ্যে এই অবৈধ, বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের কমিটি বাতিল করতে হবে। অন্যথায় পহেলা সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে আন্দোলনের ঘোষনা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. শাহীন আলম বকসী, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি কামাল মুন্সি, সাধারণ সম্পাদক আবু মুছা, যুবলীগ নেতা হাসানুজ্জামান, জসিম উদ্দিন, তফসিরুল ইসলাম, আনোয়ার হোসেন, হারুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রসংগত. ২০১৫ সালে মো. জিয়াউদ্দিন খন্দকারকে আহবায়ক ও মো. শাহিন আলম বকশীকে যুগ্ন আহবায়ক করে আশুগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন করা হয়।

এই কমিটির মেয়াদ তিন মাসের জন্য হলেও ৪ বছর পেরিয়ে গেলেও তারা সম্মেলন করতে ব্যর্থ হওয়ায় এবং সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী বিভিন্ন অভিযোগ দেখিয়ে এই কমিটি বিলুপ্ত করে জেলা যুবলীগ। পাশাপাশি মো. সাইফুর রহমান মনিকে আহবায়ক ও আতাউর রহমান কবিরকে যুগ্ম আহবায়ক করে ৩৭ সদস্যের একটি কমিটি করে ২৪ জুলাই নতুন কমিটির অনুমোদন দেয় জেলা কমিটি। এই কমিটি দেয়ার পর থেকেই উপজেলা যুবলীগ দু’গ্রুপে বিভক্ত হয়ে পাল্টাপাল্টি কর্মসূচী দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু