,

মাহী বি চৌধুরীকে দুদকে জিজ্ঞাসাবাদ

news-image

যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন। এখনও তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বিদেশে অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গত ৪ আগস্ট মাহী বি চৌধুরী ও তার স্ত্রী আশফাহ হককে তলবি নোটিশ পাঠিয়েছিলেন দুদকের উপপরিচালক জালাল উদ্দিন আহাম্মদ। ওই নোটিশে ৭ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছিল। কিন্তু মাহী বি চৌধুরী ও তার স্ত্রী ওই দিন দুদকে হাজির না হয়ে সময়ের আবেদন করেন। এ কারণে ২৫ আগস্ট হাজির হওয়ার জন্য তাদের ফের নোটিশ দিয়েছিল দুদক।

দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহী বি চৌধুরী ও তার স্ত্রীর নামে যুক্তরাষ্ট্রে অর্থপাচারের অভিযোগ আছে। এই অর্থের উৎস জানতে তাদের তলব করা হয়। গত জুন মাস থেকেই তাদের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাহী ও তার স্ত্রীর সম্পদ, সম্পদের উৎস, ব্যাংক হিসাব জানতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকের সহযোগিতা নেওয়া হচ্ছে বলেও জানান দুদকের এই কর্মকর্তা। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর