,

নাটোরে বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষমেলা শুরু

news-image

লিটন হোসেন লিমন, নাটোর : নাটোরে সপ্তাব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। রোববার নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ৫০ বছরের জীবনকালে একটি গাছ ১০ লক্ষ টাকার বায়ু দুষণ থেকে রক্ষা করে, পাঁচ লক্ষ টাকার অক্সিজেন দেয়, বৃষ্টিসহ অনুকূল পরিবেশ সৃস্টি করে বাঁচায় পাঁচ লক্ষ টাকা, মাটি ক্ষয় রোধ ও উর্বরতা বৃদ্ধি করে পাঁচ লক্ষ টাকার, নির্ভরশীল প্রাণির খাদ্য ও আশ্রয় মূল্য তৈরী করে পাঁচ লক্ষ টাকার, আসবাবপত্র ও জ্বালানী কাঠ সরবরাহ করে ১০ লক্ষ টাকার অর্থাৎ ৪০ লক্ষ টাকার অনুদান প্রদান করে। তাই বাসযোগ্য পৃথিবীকে সংরক্ষণ করতে হলে বৃক্ষকে রক্ষা করা ও নতুন বৃক্ষ রোপন করার কোন বিকল্প নেই।
একটি গাছ এক বছরে ১০টি এয়ার কন্ডিশনারের সমপরিমাণ শীতাতপ নিয়ন্ত্রণ করে, ৬০ পাউন্ডের বেশী ক্ষতিকারক গ্যাস বাতাস থেকে শুষে নেয় এবং ৭৫০ গ্যালন বৃষ্টির পানি শোষণ করে বলে বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ অনুষ্ঠান প্রধানের দায়িত্ব পালন করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক সুব্রত কুমার সরকার, সহকারী বন সংরক্ষক মোঃ মেহেদীজ্জামান, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ।নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে আগামী ৩১ আগস্ট পর্যন্ত মেলা চলবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর