,

ঘরের মাঠে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমের প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়লেও ঘরের মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে রিয়াল ভ্যালাডোলিডের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময় গতকাল শনিবার রাত ১১ টায় ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে কোনো দলই গোলের মুখ দেখেনি। দ্বিতীয়ার্ধেও গোলের সম্ভাবনা দেখা যাচ্ছিল না। ম্যাচ শেষ হওয়ার মাত্র আট মিনিট আগে ত্রাতা হয়ে আসেন করিম বেনজেমা। রাফায়েল ভারেনের সহায়াতায় গোল দিয়ে দলকে স্বস্তি এনে দেন।

তবে মাত্র ছয় মিনিটের মাথায় স্বস্তি বিলীন হয়ে যায় সার্জিও রামোসদের। ৮৮ মিনিটে সার্জিও গার্দিওয়ালার গোলে ম্যাচে সমতা নিয়ে আসে রিয়াল ভ্যালাডোলিড। শেষ পর্যন্ত দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।

ভ্যালাডোলিডের গোলমুখে ২২টি শট নিলেও মাত্র ১ টি শট জালে জড়ায় বেনজেমাদের। ম্যাচের ৬৭ ভাগ সময় রিয়ালের দখলে থাকলেও শেষ মুহুর্তে গোল খেয়ে পয়েন্ট হারাতে হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর