,

বই ধরতেই জানেন না জাহ্নবী, ফের সমালোচনায়

news-image

বিনোদন ডেস্ক : বলিউড থেকে টলিউড, তারকারা যতই ভালো অভিনয় করুন না কেন, পান থেকে চুন খসলে নেটিজেনদের আক্রমণের হাত থেকে কেউই রেহাই পান না। এই তালিকায় যুক্ত হলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। এবার বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে বইটাই উল্টো করে ধরে হাসি ঠাট্টার খোরাক হলেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সম্প্রতি নয়াদিল্লিতে হরিন্দর সিক্কার জনপ্রিয় বই ‘কলিং সেহমত’-এর হিন্দি সংস্করণের প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন জাহ্নবী। সেখানে গিয়েই এই কাণ্ড ঘটান শ্রীদেবী কন্যা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে শুরু হয় নেটিজেনদের হাসি ঠাট্টা।

এক নেটিজেন ঠাট্টা করে লিখেছেন, যে বইটাই ঠিক করে ধরতে জানে না, তাকে ডাকা হয়েছে বই প্রকাশ অনুষ্ঠানে। আবার কেউ জাহ্নবীরে ‌ ‘বোকা’ বলেও কটাক্ষ করতে ভোলেননি।

তবে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের আক্রমণ নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি জাহ্নবী কাপুর।

এর আগে প্রথম ছবি ‘ধড়ক’-এর সময় কিছু সংলাপের জন্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। এ ছাড়া তার জিমের পোশাকের জন্য নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছিলেন জাহ্নবী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর