সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে স্বপ্ন দেখাচ্ছেন রুট

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড প্রথম ইনিংসে ৬৭ রানে অল আউট হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন—ভস্মাধারটা অস্ট্রেলিয়ার কাছেই থাকছে। যদিও এখনো সিরিজের দুই ম্যাচ বাকি। ইংল্যান্ড লিডস টেস্টে হারলেও সিরিজে ২-২ সমতা আনা সম্ভব। তবে আগের অ্যাশেজ ৪-০ ব্যবধানে জিতে নেওয়ায় ভষ্মাধারটা অস্ট্রেলিয়ার কাছেই থাকবে। এটুকু পড়ে জেগে ওঠা বিস্ময় মিইয়ে আসে লিডস টেস্টে অস্ট্রেলিয়া জয়ের জন্য ইংল্যান্ডকে ৩৫৯ রানের লক্ষ্য দেওয়ায়। নিজেদের প্রথম ইনিংসে ভীষণ বাজে ব্যাট করা ইংল্যান্ড এ লক্ষ্য টপকাতে পারবে না, সেটাই তো স্বাভাবিক?

তবে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। ইংল্যান্ড আজ লিডস টেস্টের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে তেমন অনিশ্চয়তার ইঙ্গিতই দিচ্ছে। চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কখনো জিততে পারেনি ইংল্যান্ড। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩৩২ রান তাড়া করে জিতেছে ইংল্যান্ড, সেটি ১৯২৮ সালে মেলবোর্নে এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হারের চোখ রাঙানি দেখা ইংল্যান্ডকে এ পরিসংখ্যান মনে করিয়ে দেওয়ার কারণ— নিজেদের দ্বিতীয় ইনিংসে প্রায় ‘অসম্ভব’ লক্ষ্যের পেছনে ছোটা ইংল্যান্ড আপাতত রোমাঞ্চের ইঙ্গিতই দিচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেস্টের চতুর্থ ও নিজেদের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১৪০। জয়ের জন্য আরও ২১৯ রান চাই স্বাগতিকদের। লক্ষ্যটা অনেক কঠিন। তবে হাতে দুই দিনের বেশি সময় আর ৮ উইকেট থাকায় জয়টা একদম অসম্ভব কিছুও না!

আজ তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া। এতে ইংল্যান্ডের জয়ের লক্ষ্যটা চলে যায় সাড়ে তিন শ-র ওপাশে। সপ্তম ওভারের মধ্যে দুই ওপেনার জেসন রয় ও ররি বার্নস আউট হওয়ার পর হাল ধরেছেন অধিনায়ক জো রুট ও জো ডেনলি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১২৫ রানের জুটি গড়েছেন দুজন। তবে টেস্টের ইতিহাস কিন্তু ইংল্যান্ডের নতুন ইতিহাস গড়ার বেশ বিপক্ষে। প্রথম ইনিংসে ৭০-এর কম রানে অল আউট হয়ে কোনো দলের টেস্ট জয়ের সবশেষ নজিরও এক শতাব্দীর বেশি সময় আগের ঘটনা। সঠিক হিসেব অনুযায়ী ১৩১ বছর আগে। ১৮৮৮ সালে লর্ডসে এই ইংল্যান্ডের বিপক্ষেই ৬০ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে