,

সারার সঙ্গে ভাইরাল সেলফি সন্ধান দিল হারানো ছেলের!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে তোলা তার এক ভক্তের সেলফি ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। ছবিতে সারার ওই কিশোর ভক্ত তাকে ঠেলা মারেন বলে অভিযোগ। কিন্তু এই ভাইরাল সেলফির জেরেই তাদের হারানো ছেলের সন্ধান পেয়েছে মধ্যপ্রদেশের এক পরিবার।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, মুম্বাই বিমানবন্দরে তোলা সারার ভক্তের ওই সেলফি ঘুরতে ঘুরতে মধ্যপ্রদেশের রাইসেন জেলায় এসে পৌঁছায়। এর পরই আশার ঢেউ ওঠে এখানকার একটি পরিবারে।

জানা গেছে, গত ১৭ আগস্ট বেগমগঞ্জের এক মিষ্টি বিক্রেতার ১৭ বছরের ছেলে অজয় বাড়ি ছেলে পালায়। তার পর থেকে তার আর খোঁজ নেই। অবশেষে সারার সঙ্গে তোলা সেই ভাইরাল সেলফি দেখে তার বাড়ির লোক চিনতে পারে যে এই কিশোরই তাদের হারানো ছেলে অজয়।

অজয়ের পরিবার জানায়, দশম শ্রেণির পরীক্ষায় ফেল করে অজয় বাড়ি থেকে পালায়। টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে না গেলেও একটি এটিএম কার্ড নিয়ে বাড়ি ছাড়ে সে। ওই কার্ড ব্যবহার করে ভোপালের একটি মল থেকে অজয় একটি ফোনও কিনেছে।

কিন্তু এর পর তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। এমনকি অজয়ের কোনো খবর দিতে পারেনি পুলিশও। অবশেষে সারার সেলফির দৌলতে দেখা মিলল সেই হারানো ছেলের।

অজয় মুম্বাইতে আছে এবং নিরাপদে আছে জেনে কিছুটা স্বস্তিতে তার পরিবার। এ কথা জানানো হয়েছে পুলিশেও।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর