,

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

news-image

কাজী লিটন আহমেদ ,নবীনগর : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা, গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে নবীনগর উপজেলার বড়াইল উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন মানুষরতন এর উদ্যোগে শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ জাকির হোসেন।

সমন্বয়কারী হিসেবে চারা বিতরণ করেন সামাজিক সংগঠন মানুষরতন এর সভাপতি নাজাত মোঃ আব্দুল সাত্তার,সহ-সভাপতি রোস্তম ইউনুছ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মুরাদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহমুদ হক তৌহিদ।

এসময় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব থেকে রক্ষা করতে বনায়নের কোন বিকল্প নেই।ইভটিজিং,জঙ্গিবাদ, মাদকমুক্ত দেশ গড়তে শিক্ষার্থীদেরকে আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজ করার আহ্বান জানানো হয়।পরে ছয় শতাধিক বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয় ছাত্র-ছাত্রীদের মাঝে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ আলম, খায়রুল আলমসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, জনপ্রতিনিধি, ছাত্র-ছাত্রী সংগঠনের সদস্য ইব্রাহিম,মোঃ সুজন মাহমুদ,মোঃ হাফেজ শামীম সাদ্দাম, ইমরান রানা ,মোঃ মামুন, সৌরভ, আজহার ,মোঃ আকরাম হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা