,

রংপুরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার-৩

news-image

রংপুর ব্যুরো : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর ও অবমাননার অভিযোগে দায়েরকৃত মামলায় আজ শনিবার দুপুরে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ফয়সাল আজম ফাইনসহ তিন জনকে গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। গ্রেফতারকৃত অপর দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুব্রত ঘোষ ও ফিরোজ মিয়া। তারা দুইজনই ফাইনের সহযোগী । বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানা পুলিশের ওসি শেখ রোকনুজ্জামান ।

সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ মুখতার এলাহী হলে ভাংচুর ও বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের অভিযোগে মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়া। এ মামলায় ছাত্রলীগ নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ফয়সাল আজম ফাইনকে প্রধান আসামী করে নয়জন নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও আসামী করে মামলা দায়ের করেন তিনি। এতে গত বুধবার রাতে শহীদ মুখতার এলাহী হলে তার নিজ কক্ষে ভাংচুর করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর এবং লুটপাটেরও অভিযোগ তুলেন তিনি।

এব্যাপারে তাজহাট থানা পুলিশের ওসি শেখ রোকনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি তুষার কিবরিয়ার দায়েরকৃত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে ছাত্রলীগ নেতা ফাইনকে গ্রেফতারের ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গ্রেফতারকৃত ফয়সাল আজম ফাইনের অনুসারীরা ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ করে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর