,

নুসরাত ফারিয়ায় জিমের ভিডিও ভাইরাল

news-image

বিনোদন প্রতিবেদক : ফেসবুক দুনিয়ায় কয়েকদিন ধরে একটি ভিডিও বেশ দাপিয়ে বেড়াচ্ছে। আর তা হলো- চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়ার শরীর ফিট রাখার একটি ভিডিও। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে ফারিয়াকে কঠোর জিম করতে দেখা গেছে। এরই মধ্যে ভিডিওটি দেখেছেন বহু দর্শক।

ফারিয়া জানান, শরীর ফিট রাখতে নিয়মিত ফিটনেস সেন্টারে যান তিনি। এটি তার নিয়মিত কাজেরই একটি অংশ।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বর থেকে নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। ভারতের নির্মাতা রাজা চন্দের পরিচালনায় ‘ভয়’ শিরোনামের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন অঙ্কুশ হাজরা।

ছবির গল্পে দেখা যাবে, অঙ্কুশ তার ক্যারিয়ার নিয়ে খুব খুশি। সুইমিং কোচ হিসেবে সে বেশ ভালো। কিন্তু এই প্রাণখোলা মানুষটির মধ্যে একটি ঘটনা মৃত্যু ভয় ঢুকিয়ে দেয়। আর সেখান থেকে বেরিয়ে আসতে তাকে সাহায্য করে তার অটিস্টিক বোনের শিক্ষিকা। এই শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে ফারিয়াকে।

এ ছাড়া আগামী ৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব-ফারিয়া অভিনীত ছবি ‘শাহেনশাহ’। শামিম আহমেদ রনীর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নবাগত রোদেলা জান্নাত, অমিত হাসান, ডিজে সোহেল, সাদেক বাচ্চু, আহমেদ শরীফ, শিবা সানু, ডন, মিশা সওদাগর প্রমুখ।

https://www.facebook.com/nusraat.mazhar/videos/1844435385701723/?t=0

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর