,

শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার- ফরহাদ হোসেন সংগ্রাম এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : শিক্ষা নিয়ে গড়বো দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

সমাবেশে সাংসদ বলেন সার্বজনীন শিক্ষার গুনগত নোন্নয়নে বর্তমান সরকার সবচেয়ে বেশী কাজ করছে।তাই বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভুতপূর্ব উন্নয়ন করেছে।এই সরকারের আমলে দেশের শিক্ষাতের যে উন্নয়ন হয়েছে তা অতীতে কোন দিনই হয়নি।এজন্য শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

আজ শনিবার সকালে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পরিচালনা কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল।স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ সফিজুল ইসলাম।

সমাবেশ শেষে জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর