সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিজের রেলিং ভেঙে খাদে বাস, নিহত ৫

news-image

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুলদী রেল গেট এলাকায় ব্রিজের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঢাকা থেকে বরিশালগামী কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

ফরিদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।