,

ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, প্রেমিক আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১২) তার প্রেমিক ইমন (১৫) ও বন্ধুরা মিলে টানা দুইদিন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আশুগঞ্জ উপজেলার বগৈর গ্রামে এই ঘটনা ঘটেছে।

শুক্রবার ওই কিশোরীকে মুমূর্ষু অবস্থায় আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। সে একই উপজেলার মৈশার গ্রামের কালাম মিয়ার ছেলে।ধর্ষিতার পরিবার জানিয়েছে, বুধবার রাত ৮টার দিকে দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক ইমন বগৈর গ্রামের একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এ সময় ইমনের কয়েক বন্ধুও ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। টানা দুইদিন ধর্ষণের পর শুক্রবার সকালে মুমূর্ষু অবস্থায় ওই কিশোরীকে রিকশায় তুলে দেয় ইমন। পরে দুপুরে তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলমগীর হোসেন জানান, বিয়ে কথার কথা বলে ওই কিশোরীকে ধর্ষণ করেছে তার কিশোর প্রেমিক। পুলিশ ধর্ষক ইমনকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর