,

নাটোরের গুরুদাসপুরে স্বামী স্ত্রীসহ চারজনের অপমৃত্যু

news-image

লিটন হোসেন লিমন, নাটোর : নাটোরের গুরুদাসপুরে স্বামী স্ত্রীসহ চারজনের অপমৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার নাজিরপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের কৃষক রেজাউল ইসলামের ছেলে আবু হাসান (১৯) ও তার স্ত্রী স্বপ্না খাতুন (১৬) শনিবার ভোরে নিজগৃহে গ্যাসট্যাবলেট খেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুইজনই মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু অপমৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুই মাস আগে রাজশাহীর পুঠিয়ার শফিকুল ইসলামের মেয়ে স্বপ্নার সাথে গুরুদাসপুরের গোপিনাথপুর গ্রামের আবু হাসানের প্রেমের সম্পর্ক ধরে বাল্যবিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে মান অভিমান চলতো। এক পর্যায়ে শনিবার ভোরে একসঙ্গে বিষ (গ্যাসট্যাবলেট) খায় তারা।
এদিকে গুরুদাসপুর পৌর এলাকার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজে কর্মরত অবস্থায় আসাদ (২৫) নামের এক শ্রমিক শনিবার সকাল ৯টায় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আসাদ নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়া গ্রামের মকলেছ আলীর ছেলে।

অপরদিকে উপজেলার পিপলা মিস্ত্রিপাড়া গ্রামের রাসেলের স্ত্রী বৃষ্টি খাতুন (১৮) শুক্রবার সন্ধ্যার দিকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। সে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার শালমারা গ্রামের ফজলুর রহমানের মেয়ে। তিন মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বৃষ্টি ও রাসেলের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, চারজনের মৃত্যু হয়েছে অপমৃত্যু।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর