সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাভিনা-প্রভাসের নাচের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : ‘তু চিজ বড়ি হে মাস্ত মাস্ত’খ্যাত বলিউডের আবেদনময়ী অভিনেত্রী রাভিনা ট্যান্ডন নাচলেন দক্ষিণী চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় অভিনেতা প্রভাসের।

মঞ্চে রাভিনা-প্রভাসের এই নাাচ মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, জনপ্রিয় রিয়েলিটি শো ‘নাচ বালিয়ে-৯’ এর সেটে হাজির হয়েছিলেন প্রভাস। মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘সাহো’র প্রচারে সেখানে গেলেও রাভিনার সঙ্গে তাল মেলাতে ভোলেননি দক্ষিণী তারকা।
বলিউডের সাড়া জাগানো গান ‘টিপ টিপ বর্ষা পানি’র সঙ্গে তাল মিলিয়ে নেচেছেন রাভিনা-প্রভাস। এমনই একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একজন। সেটিই প্রকাশ্যে আসতেই হু হু করে বেড়েছে দর্শক।

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ ছবির গান ‘টিপ টিপ বর্ষা পানি’। গানটি বলিউডের অন্যতম সেরা রোমান্টিক গান হিসেবে দর্শকের হৃদয় জয় করে নেয়। গানের দৃশ্যে বৃষ্টিতে হলুদ রঙের শাড়িতে রাভিনা ট্যান্ডনের নাচ এখনো বহু দর্শকের চোখে লেগে আছে।

এই গানে প্রভাস-রাভিনার নাচ বেশ উপভোগ করেছেন দর্শক। তাঁদের প্রতিক্রিয়া সেটিই বলে দিচ্ছিল।

এ বছরে ভারতের বহুল আলোচিত সিনেমা ‘সাহো’ আগামী ৩০ আগস্ট মুক্তি পেতে চলেছে। এটিকে এ যাবৎকালে নির্মিত ভারতের অন্যতম বড় অ্যাকশন ছবি হিসেবে ভাবা হচ্ছে। সুজিত পরিচালিত এ স্পাই থ্রিলারে প্রভাস ও বলিউড তারকা শ্রদ্ধা কাপুর প্রধান চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি সিনেমাটির ট্রেইলার প্রকাশ পায়। সিনেমাটি নির্মাণের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর বিশাল বাজেট আলোচনায় চলে আসে।

পত্রপত্রিকার খবর, এরই মধ্যে ‘সাহো’র স্যাটেলাইট স্বত্ব বিক্রি হয়েছে ৩২০ কোটি রুপিতে। সম্প্রতি ছবির অভিনেতা প্রভাস বলেছেন, সাহোর নির্মাণে খরচ হয়েছে ৩৫০ কোটি রুপি। খরচের অর্থ তো মুক্তির আগেই প্রায় উঠে গেছে!

তামিল, তেলেগু, হিন্দি ও মালয়ালাম ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘সাহো’। সিনেমাটিতে প্রভাস-শ্রদ্ধা ছাড়াও নীল নিতিন মুকেশ ও তামিল অভিনেতা অরুণ বিজয় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

https://youtu.be/xARczbufhlM?t=49

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক