,

ধর্ষণের মামলা তুলে নিতে অর্থ : স্বীকার রোনালদোর

news-image

অনলাইন ডেস্ক : তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন মার্কিন মডেল ক্যাথরিন মেয়রগা। ২০১০ সালে সেই মামলা তুলে নেওয়ার জন্য ক্যাথরিনকে ৩,৭৫,০০০ ডলার দিয়েছিলেন তিনি। আর সেই কথা এবার স্বীকার করলেন জুভেন্টাসের পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলের ঘরে রোনালদোর দ্বারা ধর্ষিত হন বলে এর আগে অভিযোগ জানিয়ে মামলা করেন মেয়রগা। সেই অভিযোগ অস্বীকার করে রোনালদো জানান, পারস্পরিক সম্মতিতেই তারা অন্তরঙ্গ হয়েছিলেন।

গত জুলাই মাসে লাস ভেগাস আদালত জানায়, পর্তুগিজ ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের সপক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এরপরও রোনালদোর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়রগা। যদিও রোনালদোর আইনজীবীদের দাবি, বিষয়টি আগেই অর্থ লেনদেনের মাধ্যমে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর