,

যুক্তরাষ্ট্র নিশ্চিত করল লাদেনপুত্রের মৃত্যুর খবর

news-image

অনলাইন ডেস্ক : আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পুত্র হামজার মৃত্যু নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপার হামজার মৃত্যু খবর নিশ্চিত করেছেন। সম্প্রতি এক সাক্ষাত্‍‌কারে হামজা বিন লাদেনের মৃত্যু নিয়ে তাকে প্রশ্ন করা হলে, তিনি হামজার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

হামজার মৃত্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের কী কোনও ভূমিকা ছিল? এ বিষয়ে মার্ক এসপারের কাছে জানতে চাওয়া হলে, বিষয়টি তিনি এক অর্থে এড়িয়ে যান। মার্কিন প্রতিরক্ষা সচিবের উত্তর, এ নিয়ে আমার কাছে বিশদ কিছু নেই। কিন্তু যদি থাকতও, তার কতটা আপনাদের সঙ্গে আলোচনা করতাম, সে বিষয়ে আমি নিশ্চিত নই।

গত জুলাই মাসের লাদেনপুত্র হামজা নিহত হওয়ার খবর ঘোষণা করে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন করলে, তিনিও বিষয়টি এড়িয়ে যান।
গত ফেব্রুয়ারিতেই মার্কিন সরকার হামজার নামে আর্থিক পুরস্কার ঘোষণা করেছিল। ঘোষণায় বলা হয়েছিল, হামজা কোন দেশে, কোথায় রয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারলেই ১০ লক্ষ মার্কিন মিলিয়ন ডলার দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর