,

প্রেমের গুঞ্জন নিয়ে তানজিন তিশার বক্তব্য

news-image

বিনোদন প্রতিবেদক : নতুন প্রেমের গুঞ্জন নিয়ে মিডিয়া অঙ্গনে ফের আলোচনায় মডেল-অভিনেত্রী তানজিন তিশা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কথা বলেছেন তিনি।

এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে প্রেমের সম্পর্ক নাকচ করে দিয়েছেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। জাহিন খান নামে সেই তরুণকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে পরিচয় দিলেন তিশা। তারা দুজনেই এখন অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন।

এর আগে গুঞ্জন উঠে তিশা নাকি এখন প্রেম করছেন জাবিন ইকবাল জাহিন নামে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে। জাহিন ও তিশার ফেসবুক প্রোফাইলেও প্রেমের আভাস মিলেছে। তিশার সঙ্গে বেশ কয়েকটি ঘনিষ্ট ছবি দেখা গেছে জাহিনের ফেসবুক প্রোফাইলে।

একসঙ্গে দুজনের একাধিক ছবি নিয়ে গণমাধ্যমে তাদের প্রেমের গুঞ্জনের খবর প্রকাশের পর তিশা বলেন, ‘বাংলাদেশের মানুষের মন অনেক ছোট, সেই কারণেই এই ধরনের কথা ছড়ায়। আমরা শুধু দুজনই আসিনি অস্ট্রেলিয়ায়, আমার মাও আছেন। পরিবারের সবাই জাহিনকে চেনেন।’

তিশা জানান, ঈদের পরপরই ঢাকা ছাড়েন তারা। ৩০ আগস্টের দিকে ঢাকায় ফিরবেন বলেও জানান তিনি।

এর আগে সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিশা; তাদের সম্পর্কের কারণেই হাবিবের সঙ্গে সংসার ভেঙেছিল বলে অভিযোগ করেছিলেন হাবিবের স্ত্রী রেহান। তবে হাবিরের সঙ্গে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি তিশার। জানা যায়, একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে কাছাকাছি আসেন হাবিব-তিশা। এরপর জড়িয়ে পড়েন প্রেমে।

এরপর আসে আফরান নিশোর প্রসঙ্গ। গুঞ্জন ওঠে, হাবিবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর নতুন প্রেমে জড়িয়েছেন তিশা। নিশো-তিশার প্রেমের গুঞ্জনটি নাটক পাড়ায় বেশ জোরেশোরেই আওয়াজ তোলে। ধীরে ধীরে সে গুঞ্জনও কমে আসে। কিন্তু এখনো বিষয়টি বিলিন হয়ে যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর