,

‘ম্যাক্স কি গান’ ছবির জন্য বলিউডে অভিনেত্রী মম

news-image

দেশের গণ্ডি পেরিয়ে বলিউডে পা রাখছেন ব্রাহ্মণবাড়িয়ার সন্তান জাকিয়া বারী মম। ছবির নাম ‘ম্যাক্স কি গান’। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর দিয়েছে।ছবির গল্প প্রসঙ্গে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোটিপতি ম্যাক্স মনে করেন অর্থের জোর থাকলে জয় করা যায় সব কিছু। এমনকি তাঁর মৃত ভাইকেও নাকি ফিরিয়ে আনা সম্ভব। সেখান থেকেই একের পর এক নারকীয় হত্যালীলায় মেতে ওঠে ম্যাক্স। এই নিয়েই এগোয় ছবি। সাসপেন্সে মোড়া এই ছবিটি পরিচালনা করছেন সমীর খান। এই ছবিতে মম’র চরিত্র একজন সিবিআই অফিসারের।

ছবি প্রসঙ্গে আনন্দবাজারকে মম বলেন, আমার খুবই ভাল লাগছে। এই মুহূর্তে আমি ভুটানে রয়েছি ছবির শুটের জন্য। ২৩ আগস্ট পর্যন্ত শুটিং চলবে এখানে।আগামী দিনে কি টলিউডেও দেখা যাবে? এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, টলিউডেও কাজ করতে আমি আগ্রহী। তবে পাশাপাশি বাংলাদেশেও কাজ চালিয়ে যেতে চাই। ওটি আমার নিজের দেশ। ওই দেশই আমাকে পরিচিতি এনে দিয়েছে। তাই সবার আগে প্রাধান্য পাবে বাংলাদেশই।

‘ম্যাক্স কি গান’ নিয়ে ছবির নির্মাতা ফয়সাল সাইফের সঙ্গে ২০১৭ সালে পাকা কথা হয়ে গেলেও নানা কারণে ছবির শুটিং পিছিয়ে যায়।২০০৬-এ ‘দারুচিনি দ্বীপ’ ছবির জন্য বাংলাদেশে জাতীয় পুরস্কার পান মম।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর