,

পার্লামেন্টে এমপিপুত্রকে দুধ পান করালেন স্পিকার

news-image

পার্লামেন্টে বক্তব্য দিচ্ছিলেন এক এমপি, আর তার নবজাতককে কোলে নিয়ে ফিডারে দুধ পান করাচ্ছিলেন স্পিকার। এ ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি পরিষদ কক্ষে।বিবিসি জানায়, স্পিকার ট্রেভর ম্যালার্ড নিজেই এক টুইটার বার্তায় সেই ছবি প্রকাশ করেন। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়ে।

শিশুটির বাবা হচ্ছেন দেশটির লেবার পার্টির এমপি টামাটি কফি। জুলাই মাসে প্রেমিকার গর্ভে তার এ শিশু জন্মগ্রহণ করে।পিতৃত্বকালীন ছুটি শেষে বুধবার পার্লামেন্টে ফেরেন কফি। তার সঙ্গে ছিল শিশু টুটানেকাই স্মিথ কফিও। এদিন পার্লামেন্টে এক বিতর্কে অংশ নেন কফি।

এই লেবার এমপি যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন তার শিশুর দায়িত্ব নিয়ে নেন স্পিকার ট্রেভর। নিজের আসনে বসেই ফিডার বোতলে করে দুধ খাওয়ান তাকে।এর আগে ২০১৮ সালে নিউইয়র্কে জাতিসংঘে কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন শিশু কোলে বক্তব্য দেন। একই বছরে ব্রিটিশ এমপি হো সুইনসনও শিশু কোলে পার্লামেন্টের বিতর্কে অংশ নিয়েছিলেন। এর আগের বছরে অস্ট্রেলীয় সিনেটর লারিসা ওয়াটার্সও শিশুকালে জাতিসংঘে বক্তব্য দিয়েছিলেন।

 

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর