,

নেদারল্যান্ডসের বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টুয়েন্টি নারী বিশ্বকাপের বাছাইপর্বে অংশ নেয়ার আগে বর্তমানে নেদারল্যান্ডসে নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচে বাঘিনীরা স্বাগতিকদের ৬৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) আমস্টারডামে অনুস্থিত ম্যাচে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৩৫ রান করে। লাল-সবুজের দলের হয়ে সর্বাধিক ৩৯ রান করেন সানজিদা ইসলাম। এছাড়া, আয়েশা রহমান ৩৫ এবং নিগার সুলতানা অপরাজিত ২৩ রান করেন।

জবাবে নেদারল্যান্ডস অলআউট না হলেও বাঘিনীদের বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে থাকায় ৮ উইকেট হারিয়ে মাত্র ৭০ রানের বেশি তুলতেই পারেনি।

বাংলাদেশের পক্ষে বল হাতে নাহিদা আক্তার মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। ১৮ রান দিয়ে ২ উইকেট পান ফাহিমা খাতুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর