,

পাকিস্তানের দাবি প্রত্যাখ্যান ইউনিসেফের

news-image

অনলাইন ডেস্ক : পাক-ভারত উত্তেজনার মধ্যে সামাজিকমাধ্যমে ‘জয় হিন্দ’ লেখায় নিরাপেক্ষতা হারানোর অভিযোগে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানিয়েছিল পাকিস্তান। এ দাবি উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কার পাশে দাঁড়াল ইউনিসেফ। তাদের গুডউইল অ্যাম্বাসাডরের পদে থাকা প্রিয়াঙ্কার সংশ্লিষ্ট ক্ষেত্রে কথা বলার অধিকার আছে জানিয়ে দিয়েছে জাতিসংঘের এই সংস্থা।

চলতি বছর ফেব্রুয়ারিতে ভারতীয় সশস্ত্র বাহিনীর সপক্ষে টুইট করায় প্রিয়াঙ্কাকে ইউনিসেফের দূতের পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছিল পাকিস্তান। এই নিয়ে পক্ষে-বিপক্ষে তীব্র আলোচনা শুরু হয় তখন। প্রায় পাঁচ মাস পর এই প্রসঙ্গে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করলো ইউনিসেফ।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, নিজস্ব ক্ষেত্রে কথা বলার অধিকার রয়েছে গুডউইল অ্যাম্বাস্যাডারের। তাদের স্বার্থের সঙ্গে জড়িত বিষয়ে তারা কথা বলতেই পারেন। তার ব্যক্তিগত মত বা কাজে ইউনিসেফের উপর প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, যখন তারা ইউনিসেফ এর হয়ে কথা বলবেন, তখন আশা করব তারা নিরপেক্ষ হয়ে কথা বলবেন। সূত্র : ইন্ডিয়া টুডে ও এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর