,

রাশিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হচ্ছে!

news-image

অনলাইন ডেস্ক : ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আরো তৎপর হতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর তিনি এমন নির্দেশ দেন।

পুতিন রুশ সামরিক বাহিনীকে উদ্দেশ্য করে শুক্রবার (২৩ আগস্ট) বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিত্তিতে রাশিয়ার অবস্থান নির্দিষ্ট করা দরকার। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আমাদেরও আরো এগোতে হবে।

এর আগে সোমবার (১৯ আগস্ট) মার্কিন সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, তারা ৫০০ কিলোমিটারের বেশি দূর টার্গেট করে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছেন। যদিও তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটি ছিল অপারমাণবিক।

পুতিন বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র রাশিয়ার জন্য হুমকি সৃষ্টি করেছে এবং এর বিরুদ্ধে পাল্টা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মস্কো। তবে, আমেরিকা যতক্ষণ পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র মোতায়েন না করবে এবং ইউরোপের দোরগোড়ায় তা না বসাবে ততক্ষণ পর্যন্ত রাশিয়া কোনো ব্যবস্থা নেবে না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর