,

বিশ্বকাপ ফাইনালের সেই ওভার থ্রো নিয়ে যা বললেন শেন ওয়ার্ন

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালে ওভার থ্রো অবশ্যই ডেড বল ঘোষণা করা উচিত ছিল বলে মনে করেন শেন ওয়ার্ন।

বিশ্বকাপ ফাইনালের শেষ ওভারে বেন স্টোকসকে আউট করার জন্য স্টাম্প লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন নিউজিল্যান্ডের ফিল্ডার। দ্বিতীয় রান শেষ করার জন্য ডাইভ দেন স্টোকস। তার ব্যাটে লেগে বল বাউন্ডারিতে চলে যায়। আম্পায়ার কুমার ধর্মসেনা ৬ রান দেন। দেওয়া উচিত ছিল পাঁচ। কারণ, থ্রো’র সময় ব্যাটসম্যান ক্রস করেননি। যা নিয়ে প্রচুর সমালোচনা হয়। ধর্মসেনা নিজেও ভুল স্বীকার করেন।

ওয়ার্ন এই জায়গাটা নিয়েই মন্তব্য করেছেন, ‘‌আমি এমসিসি’র কমিটিতে আছি। যে কমিটি বিষয়টি পর্যালোচনা করছে। আমার মতে ওটা ডেড বল ঘোষণা করে দেওয়া উচিত ছিল ক্রিকেটের স্বার্থেই। যখন ব্যাটসম্যানের শরীরে বল লেগে বাউন্ডারি হয়, তখন সেটা ডেড বল হওয়া উচিত। আর সেটা হলেই ক্রিকেটের স্পিরিট বজায় থাকে।’‌

সাম্প্রতিক সময়ে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠছে বারবার। ওয়ার্নের কথায়, ‘‌এমসিসি’র বৈঠকে এই বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। আমরা চাই সবসময় সেরা ও দক্ষ আম্পায়ার মাঠে থাকুক। তার মানে কি ভারতের ম্যাচে ভারতীয় আম্পায়ার, বক্সিং ডে টেস্টে অস্ট্রেলীয় আম্পায়ার কিংবা ইংল্যান্ডের ম্যাচে স্থানীয় আম্পায়ার থাকবে?‌ এখনও এই বিষয়ে আলোচনা দরকার। দেখা যাক।’‌

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১