,

তাইজুল সাকিবকে ছাড়িয়ে যাওয়ার পথে

news-image

স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে ছাড়িয়ে দেশের প্রথম বোলার হিসেবে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়ার পথে তাইজুল ইসলাম। ইতোমধ্যে ২৪ টেস্টে ৯৯ উইকেট শিকার করেছেন জাতীয় দলের এই অফ স্পিনার। দ্রুততম ১০০ উইকেট শিকারের মালিক হতে তার প্রয়োজন আর মাত্র ১ উইকেট।

বাংলাদেশের টেস্ট ইতিহাসে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে ছাড়িয়ে যেতে তাইজুলের প্রয়োজন মাত্র ১ উইকেট। ক্যারিয়ারের ২৫তম টেস্টেই এই রেকর্ড গড়ার পথে তাইজুল। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে এই মাইলফলক স্পর্শ করতে পারেন তাইজুল।

সাকিবকে ছাড়িয়ে মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা বাঁহাতি স্পিনার তাইজুল বলেন, আসলে খেলার সময় এসব রেকর্ডের বিষয় মাথায় থাকে না। যখন মাঠে নামি এক উইকেটের জন্য নামি না। নামলে ৫-৬ উইকেট পেতেই নামি। এক উইকেট নিয়ে চিন্তা করছি না। কপালে থাকলে হবে। আমি চিন্তা করছি ভালো বোলিং করে দলকে কীভাবে সহায়তা করা যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর