,

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষেরহামলায় যুবলীগ কর্মী নিহত

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মইনউদ্দিন আহমেদ পল্টু (৩৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পল্টুর সাথে থাকা মঞ্জুরুল ইসলাম নামে আরও একজন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দর্শনার রেলইয়ার্ডের কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস জানান, সন্ধ্যা ৬টার দিকে দর্শনা রেলইয়ার্ডের কাছে পল্টু ও মঞ্জুরুলের ওপর অতর্কিতে হামলা চালায় যুবলীগেরই প্রতিপক্ষ একদল যুবক। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় মইনউদ্দিন আহমেদ পল্টু ও মঞ্জুরুল ইসলাম। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মইনউদ্দিন আহমেদ পল্টুকে মৃত ঘোষণা করেন। আহত মঞ্জুরুল ইসলামকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। কি কারণে এ হামলা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর