সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে গণধর্ষণ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দূর্গাপুরে এক কিশোরীকে বখাটেরা রাস্তা থেকে চোখ ও মুখ বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরী উপজেলার এক ফ্যাক্টরির শ্রমিক। এ ঘটনার পর কিশোরীকে আজ শুক্রবার দুপুরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কিশোরীর পরিবারের সদস্যরা জানান, বুধবার রাত ৮টায় দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা রাইডার লেদার ব্যাগস অ্যান্ড লাগেজ ফ্যাক্টরি থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে মৈশাইর গ্রামের কালাম মিয়ার ছেলে ইমন ও তার সহযোগীরা তাকে রাস্তায় গতিরোধ করে জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যায়। এসময় বখাটেরা তার চোখ ও মুখ বেঁধে অজ্ঞান করে বইগর এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। পরে রাতে ছয় বন্ধু মিলে তাকে গণধর্ষণ করে। টানা দুই দিন ধর্ষণের পর আজ শুক্রবার সকাল ১০টায় তাকে রিকশা দিয়ে ঐ কিশোরীকে বাড়িতে পাঠিয়ে দেয়। মুমূর্ষু কিশোরীকে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযুক্ত ইমন উপজেলার দূর্গাপুর গ্রামে, সে ধর্ষিতার বাড়ির পাশে কাঁঠালের ব্যবসা করতো। সেই সুবাধে কিশোরী ইমনকে চিনতে পারে। কিন্তু বাকী ধর্ষকদের চিনতে পারেনি সে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ময়নাল হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ধর্ষণের অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি। এখনো কোনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রধান অভিযুক্ত ইমনকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে