,

৬৭ রানেই গুটিয়ে গেল ইংলিশরা

news-image

স্পোর্টস ডেস্ক : ১৭৯ রানের জবাবে ৬৭! প্রথমদিন ১৭৯ রানে অস্ট্রেলিয়াকে অল আউটকে করে দিয়েছিল ইংলিশরা। আর্চারের পেসের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার পাল্টা ধাক্কা। আর্চারের পাল্টা দিলেন জোস হ্যাজেলউড। বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ৬৭ রানে অল আউট করে দিলেন তিনি। লিডসে দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির কিছুপরেই অল আউট ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১১২ রানের লিড নিয়ে নিল অজিরা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে কার্যত এদিন অজি পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি ইংরেজ ব্যাটসম্যানরা। দুই অঙ্কের রান পেরিয়েছে মাত্র একজন। জো ডেনলির করা ১২ রানই ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের সর্বোচ্চ। বাকি ব্য়াটসম্যানদের রান সংখ্যা পরপর রাখলে টেলিফোন নম্বরের কথা স্মরণে আসবে- জো বার্নস (৯), জেসন রয় (৯), জো রুট (০), বেন স্টোকস (৮), জনি বেয়ারস্টো (৪), জোস বাটলার (৫), ক্রিস ওকস (৫), জোফ্রা আর্চার (৭), স্টুয়ার্ট ব্রড (৪) এবং লিচ (১)। হ্যাজেলউডের ৫ উইকেটের পাশাপাশি কামিন্স নেন ৩ উইকেট। প্যাটিনসনের সংগ্রহে জোড়া উইকেট। অ্যাসেজের শেষ ৭১ বছরে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করেছে। ফলে তাদের লিড দারিয়েছে ২৪৫ রান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর