,

সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিকভাবে ব্যর্থ : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শুক্রবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক মিছিল শেষে এ কথা বলেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রোহিঙ্গা প্রত্যাবাসনের অংশ হিসেবে প্রথম তালিকা অনুযায়ী তাদের কেউ মিয়ানমারে ফেরত যেতে রাজি না হলে এ মন্তব্য করেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার কিছুই করতে পারেনি। এতদিন হয়ে গেল সরকার একজন মানুষকেও ফেরত পাঠাতে পারলো না। এই ব্যর্থতা তো চরম ব্যর্থতা। সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ হয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘একজনকেও আপনারা প্রত্যাবাসন করতে পারেননি। তারপরে আবার ধমক দেন পররাষ্ট্রমন্ত্রী। বাহ! আপনাদের নাকি এত বন্ধু আছে! তারা কেউ কিছু করতে পারল না আপনাদের জন্য? অথচ এই যে এতগুলো মানুষের চাপ বাংলাদেশের সহ্য করতে হচ্ছে।’

রিজভী আরও বলেন, ‘আপনারা (সরকার) কূটনৈতিকভাবেই শুধু ব্যর্থ নন, আপনারা অর্থনৈতিকভাবে ব্যর্থ। আপনারা আইনশৃঙ্খলা পরিচালনা করতে ব্যর্থ। তাই চারিদিকে রক্ত ঝরছে, লাশ পড়ছে, নারী-শিশুরা নির্যাতিত হচ্ছে।’

এর আগে আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত ও সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খানের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে মিছিল করেন রিজভী।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে নয়াপল্টন এলাকায় এ মিছিল বের হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর