,

নওগাঁয় ট্রেনের জ্বালানী তেলসহ তিনজন গ্রেফতার

news-image

লিটন হোসেন লিমন,নাটোর প্রতিনিধি : নওগাঁয় ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী তেলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার ভোররাতে শাহাগোলা রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তেল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, শাহাগোলা মন্ডলপাড়া এলাকার দুলাল মন্ডল, শাহাগোলা উত্তরপাড়ার মোখলেছুর রহমান এবং দক্ষিণপাড়ার রহিদুল মিয়া। র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এসময় তিনটি ড্রামে মজুদ করা ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী তেল জব্দ করা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ট্রেনের তেল চুরির কথা স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর