,

‘জোফরা আতঙ্কে’ অস্ট্রেলিয়া

news-image

অনলাইন ডেস্ক : জোফরা আর্চার-ভীতি অস্ট্রেলিয়া এখনও কাটিয়ে উঠতে পারছে না। আগের টেস্টে জোফরা বাউন্সার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এবার তার গতি সামলাতে হিমশিম খাচ্ছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। পরিণাম, তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ছ’জন অসি ব্যাটসম্যানকেই প্যাভিলিয়নে ফেরালেন তিনি। অস্ট্রেলিয়া শেষ হয়ে গেল ১৭৯ রানে।

কিন্তু ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশানে যখন ব্যাট করছিলেন তখন অস্ট্রেলিয়াকে পুরোপুরি অন্য রকম লাগছিল। দু’জনের মধ্যে ১১১ রানের জুটি চিন্তা বাড়িয়ে দিয়েছিল ব্রিটিশ অধিনায়ক জো রুটের। স্কোর উঠে গেছে দুই উইকেটে ১৩৬। এই পরিস্থিতিতে আবার ডাক পড়ল জোফরার। তিনি আসতেই ছবিটা পুরো বদলে গেল।

তার ৯০ মাইল গতির বলকে স্লিপে খোঁচা দিলেন ওয়ার্নার। সঙ্গে সঙ্গে আরও দু’জন প্যাভিলিয়নে ফিরলেন। ১৩৯-এই পঞ্চম উইকেট পড়ল অসিদের। তৎক্ষণে ‘জোফরা আতঙ্ক’ গ্রাস করতে শুরু করেছে অস্ট্রেলিয়াকে। জোফরাকে সামলাতে গিয়ে সমস্যায় পড়া অস্ট্রেলিয়া ব্রড এবং স্টোক্সকেও উইকেট দিয়ে আসে। তবে তারকা সেই জোফরাই।

নিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই পাঁচ বা তার বেশি উইকেট নিলেন জোফরা আর্চার। এই ফর্ম ধরে রাখতে পারলে তিনি যে অনেক দূর যাবেন তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর