,

যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করল রোহিঙ্গা সন্ত্রাসীরা

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ওমর ফারুককে (৩০) তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় একদল রোহিঙ্গা সন্ত্রাসী ওমর ফারুককে গুলি করে পাহাড়ের দিকে পালিয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তিনি ওই এলাকার আব্দুল মোনাফ কোম্পানির ছেলে।

নিহত ওমর ফারুক হ্নীলা ইউনিয়ন যুবলীগ ৯নং ওয়ার্ড শাখার সভাপতি ও জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।

নিহতের বাবা জানান, কোনও কারণ ছাড়াই রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ ও সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী তার ছেলেকে গুলি করে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় ওমর ফারুক বাড়ির সামনে স্কুল সংলগ্ন জাদিমুরা বাজারে একটি দোকানে কেনাকাটা করছিলেন। অতর্কিতভাবে অস্ত্রধারীরা সেখানে গিয়ে তাকে টেনেহিচড়ে অন্ধকার স্থানে নিয়ে গুলি করে সটকে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

প্রত্যক্ষদর্শী গ্রামবাসীরা জানান, ঘটনায় শতাধিক অস্ত্রধারী রোহিঙ্গা অংশগ্রহন করে। তারা হত্যাকাণ্ড শেষে দলবেঁধে শালবাগান পাহাড়ের দিকে চলে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর