,

প্রাথমিকে ৬১ হাজার ১৬৬ শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১৯-২০ অর্থবছরে ৬১ হাজার ১৬৬ শিক্ষকের পদ সৃষ্টি করবে। এ সংক্রান্ত প্রস্তাবনা ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) বার্ষিক পর্যালোচনা সভা। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন।

মো. আকরাম-আল-হোসেন বলেন, পিইডিপি ৪-এর মূল লক্ষ্যই হলো প্রি-প্রাইমারি হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিশুর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ। নতুন শিক্ষকের পদ সৃষ্টির পাশাপাশি মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষগুলোতে ২৬ হাজার আইসিটি প্যাকেজ বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর