,

রংপুরে সুই-সুতা রেখেই প্রসূতির গোপনাঙ্গে সেলাই : চিকিৎসক বললেন ভুলক্রমে হয়েছে

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসবের পর এক প্রসূতির গোপনাঙ্গের ভেতর সুই-সুতা রেখেই সেলাই করার ঘটনা ঘটেছে। গত দুই দিন ধরে হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ছটপট করছেন ওই প্রসূতি। এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েজের স্বজনরা।

তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শারমিন সুলতানা লাকী বলেন, ভুলক্রমে এটা হয়েছে। রোগীর সুচিকিৎসায় পরবর্তী প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভুক্তোভোগি প্রসূতির খালা শাশুড়ি রনজিনা আক্তার জানান, প্রায় দেড় বছর আগে রংপুর সদর উপজেলার পাগলাপীর গ্রামের ইদ্রিস আলীল ছেলে তানজিদ হোসেনের সঙ্গে একই উপজেলার পানবাজার এলাকার আমিনুর রহমানের মেয়ে আফরোজা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তানজিদ রংপুর নগরীর আদর্শপাড়া গ্রামে মামার বাড়িতে বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ বসবাস শুরু করেন। পেশায় তিনি অটোচালক।

গত মঙ্গলবার আফরোজার প্রসব ব্যাথা উঠলে বেলা ৩টার দিকে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন রাত পৌনে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। স্বাভাবিক ডেলিভারির জন্য আফারোজার গোপনাঙ্গ কেটে সন্তান প্রসবের পর রাত সাড়ে ১১টার দিকে তাকে সংশ্লিষ্ট ওয়ার্ডে স্থানান্তর করা হয়। এসময় আফরোজা একটি কন্যা সন্তানের জন্ম দেন।

এদিকে অপারেশনের পর থেকেই অসহ্য ব্যাথায় ছটপট করতে থাকেন আফরোজা। শুরু হয় রক্তক্ষরণ। একপর্যায়ে বিষয়টি চিকিৎসককে জানালে তারা আজ বৃহস্পতিবার সকালে এক্সরে করার জন্য পরামর্শ দেয়। তাদের পরামর্শে মেডিকেলের বাইরের একটি ডায়াগনোস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্সরে করালে আফরোজার গোপনাঙ্গের ভেতর সুই-সুতা পাওয়া যায়।

ভুক্তভোগী আফরোজা বলেন, ব্যাথায় ছটপট করলেও কর্তব্যরত নার্স ও চিকিৎসকরা তার কথা শোনেননি। উল্টো অপারেশন থিয়েটারেই তাকে চর-থাপ্পড় মারেন কর্তাব্যরত নার্সরা।

এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহমেদের কক্ষে গেলে তিনি ঢাকায় অবস্থান করছেন বলেন জানান অফিস সহায়ক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর