,

রংপুরে অসামাজিক কাজ, ৫জনের জরিমানা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়া বেইলী ব্রীজ গ্রামে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচজনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম দেয়া হয়।

দন্ডিতরা হলেন- লালমনিরহাট পাটগ্রামের রসুলগঞ্জ গ্রামের মজিবর রহমানের মেয়ে পারভিন আকতার, কাউনিয়ার বেইলি ব্রিজ গ্রামের গফ্ফারের স্ত্রী মমতাজ বেগম, একই গ্রামের বাড়ির মালিক তোফাজ্জলের ছেলে জব্বার হোসেন, হাসনাত গ্রামের নুর জামালের ছেলে খদ্দের লিমন মিয়া ও মধুরাম গ্রামের আশরাফের ছেলে মিলন মিয়া।

আজ বুধবার দুপুরে বিষটি নিশ্চিত করেছেন কাউনিয়ার ভ্রাম্যমাণ আদালতের ব্রেঞ্চ সহকারী ফারুক হাসান। তিনি জানান, কাউনিয়া উপজেলার কুর্শা ইউপির বেইলি ব্রিজ গ্রামের জব্বারের বাড়িতে মমতাজের মাধ্যমে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলছিল। গতকাল মঙ্গলবার রাতে ওই বাড়িতে অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় দ-িত পাঁচজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে। পরে থানা পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। তিনি আরো জানান, আটকরা তাদের অপরাধ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত দেহ ব্যবসায়ীর দালাল মমতাজ ও বাড়ির মালিক জব্বারকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া দেহ ব্যবসায়ী ও দুই খদ্দেরকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আসামিদের জরিমানা করা হয়েছে। পরে জরিমানা পরিশোধ করলে তাদের ছেড়ে দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর