,

একই শাড়িতে ঝুললেন নবদম্পতি

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় একই শাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় নীরব বিশ্বাস (২০) ও শ্রাবণী বিশ্বাস (১৮) নামে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ জুলাই তাদের বিয়ে হয়েছিল।

পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় গ্রাম থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের বিয়ে বাড়ি থেকে মেনে না নেয়ায় তারা একই শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে বাড়িতে কেউ ছিল না। এই ফাঁকে নিজেদের শোয়ার ঘরে আড়ার সঙ্গে একই শাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন এই নবদম্পতি। পরে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, রাঘবদাইড় গ্রামের নীরব বিশ্বাসের সঙ্গে শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের শ্রাবণী বিশ্বাসের প্রেম ছিল। কিছুদিন আগে তারা বিয়ে করেন। ছেলের বাড়ির লোকজন এই বিয়ে মেনে নিলেও মেয়ের অভিভাকরা তা মেনে নেননি। ধারণা করা হচ্ছে এ জন্যই তারা আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা