,

উত্তাপ ছড়াচ্ছেন মাহিয়া মাহি (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় মুখ মাহিয়া মাহি। অগ্নি, অগ্নি ২, দবির সাহেবের সংসার, মনে রেখো এসব ছবির আইটেম গানে পারফর্ম করে নজর কেড়েছিলেন সবার।

মাহির সব চেয়ে আলোচিত আইটেম গান ‘ম্যাজিক মামনি’। তবে সকল কিছু ছাড়িয়ে এবার আলোচনায় ‘রঙিলা বেবি’। অবতার ছবিতে এই গানে উত্তাপ ছড়িয়েছেন মাহি।

গত বছর এফডিসিতে ‘রঙিলা বেবি’ আইটেম গানটির শুটিংয়ে অংশ নিয়েছিলেন মাহি। ১৩ সেপ্টেম্বর মুক্তি পাবে মাহি অভিনীত ‘অবতার’ সিনেমাটি। তার আগে সম্প্রতি প্রকাশ হয়েছে এই সিনেমার আইটেম গান।

সিনেমাপ্রেমীদের মন কেড়েছে গানটি। মাহির ভক্তদের মনে ঝড় তুলেছে ‘রঙিলা বেবি’। অনেকেই গানটির প্রসংশা করছেন।

‘অবতার’ নির্মাতা মাহমুদ হাসান শিকদার জানান, নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয় ভাবে সেরা আয়োজনে গানটি চিত্রায়িত হয়েছে। ‘রঙিলা বেবি’ আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল। এ গানের কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন এবং গানে কণ্ঠ দিয়েছেন ঐশী।

তিনি আরও জানান, ‘অবতার’ ছবির শুটিং-গান, ডাবিং, সম্পাদনা সবই শেষ। এখন ছবিটি মুক্তির অপেক্ষায়।

গত বছর ডিসেম্বরে পাবনায় ‘অবতার’ ছবির শুটিং শুরু হয়। এরপর দেশের বিভিন্ন লোকেশনে ছবির শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক জে এইচ রুশো। এছাড়া ছবিটিতে অভিনয় করেছেন আমিন খান, মিশা সওদাগর, সুব্রত প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২ সালে ভালোবাসার রঙ চলচ্চিত্রের মাধ্যমে মাহীর চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী।

https://youtu.be/Fmi_26IbHPo

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর