,

সোনমকে পাকিস্তান যাওয়ার পরামর্শ

news-image

বিনোদন ডেস্ক : বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিবারের শিকড় পাকিস্তানের পেশোয়ারে রয়েছে বলে জানান বলিউড নায়িকা সোনম কাপুরকে৷ তিনি বলেন, ‘আমি অর্ধেক সিন্ধি, অর্ধেক পেশোয়ারের লোক৷’ ব্যাস! আর এই মন্তব্যের জন্যই এবার ভক্তদের রোষের মুখে পড়লেন তিনি৷ অনেকেই দিলেন দেশ ছাড়ার পরামর্শ৷

কেউ আবার স্যোশাল মিডিয়ায় পোস্ট করলেন দাউদ ইব্রাহিমের সঙ্গে সোনামের বাবা অনিল কাপুরের একটি পুরনো ছবি৷ যার পালটা জবাব দিলেন সোনমও৷ সমালোচকদের একহাত নিলেন তিনি৷

ঘটনার সূত্রপাত বিবিসিকে দেওয়া সোনমের একটা সাক্ষাৎকারকে কেন্দ্র করে৷ যেখানে কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলুপ্তি নিয়ে নিজের মনের কথা প্রকাশ করেন তিনি৷ এই বিষয়ে প্রশ্ন করা হলে, কোনো বিতর্কে যেতে চাননি৷ সাফ জবাব দিয়ে বলেন, ‘৩৭০ ধারা সম্পর্কে প্রচুর জ্ঞান নেই আমার৷ বিষয়টি খুবই স্পর্শকাতর৷ এই সম্পর্কে বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সংবাদ পড়েছি৷ আমি একজন দেশপ্রেমী৷ তাই বিতর্কে না গিয়ে চুপ থাকাই ভালো৷’ এখানেই শেষ নয়, রাজনৈতিক কারণে কাশ্মীরে মতো ভূস্বর্গকে যেভাবে দিনের পর দিন ভুগতে হচ্ছে, তা দুঃখজনক বলেও দাবি করেন এই অভিনেত্রী৷

এরপরই নিজেকে অর্ধেক পেশোয়ার ও অর্ধেক সিন্ধি বলে দাবি করেন সোনম কাপুর৷ আর তার এই সমস্ত মন্তব্যকে ঘিরেই আক্রমণ করলো ভক্তদের একাংশ৷ কেবল সোনম নয়, নিশানা করা হলো তার বাবা অনিল কাপুরকেও৷ ভারতের মোস্ট ওয়ান্টেড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে অনিল কাপুরের ছবি পোস্ট করে আক্রমণ করল অনেকে৷

তবে চুপ থাকেননি সোনম কাপুরও৷ স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সমালোচকদের একহাত নিলেন স্পষ্টবক্তা এই অভিনেত্রী৷ বিভ্রান্তি না ছড়িয়ে, সমালোচকদের নিজের কাজ করার পরামর্শ দিলেন তিনি৷

প্রসঙ্গত, কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর মুখ খুলেছেন একাধিক বলিউড সেলিব্রেটি৷ এই ইস্যুতে একদিকে যেমন সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন অনুপম খের, কঙ্গনা রানাউত, রবিনা ট্যান্ডন, বিবেক অগ্নিহোত্রীর মতো অভিনেতা ও পরিচালকরা৷ তেমনই সরকারের সমালোচনা করেছেন অনুরাগ কাশ্যপসহ একাধিক ব্যক্তিও৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর