,

অভিনন্দনকে রক্তাক্ত করা পাকিস্তানি সেনাকে গুলিতে ঝাঁঝরা করার দাবি ভারতের

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় সেনার গুলিতে নিহত হয়েছেন পাকিস্তান সেনার স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডার আহমেদ খান। ভারতীয় সেনা সূত্র জানাচ্ছে, যুদ্ধবন্দী অভিনন্দন বর্তমানের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল এই কমান্ডার। গত ১৭ আগস্ট নিয়ন্ত্রণ রেখায় এনকাউন্টারের সময় পাক কমান্ডার আহমেদ খানকে গুলিতে ঝাঁঝরা করে দেয় ভারতীয় সেনা বলে দাবি করা হচ্ছে। অভিনন্দনকে কিল-ঘুষিতে ঐ আহমেদ খান রক্তাক্ত করেছিলেন। খবর দ্য ওয়াল এর।

ভারতীয় গণমাধ্যমের দাবি, আহমেদ খান সম্পর্কে ভারতীয় সেনাকে আগেই তথ্য দেয় পাকিস্তানের সীমান্ত এলাকার হরান গ্রামের অধিবাসীরা। আকাশে চলতে থাকা ভারত-পাকিস্তানের বিমান যুদ্ধের সবটাই দেখেছিলেন ওই গ্রামের বাসিন্দারা। তারাই মূলত ভারতীয় সেনাকে তথ্য দেয় আহমেদ খানকে নিয়ে।

জানা গেছে, ঘটনার দিন পাকিস্তানি জেট থেকে ধেয়ে আসা গুলিতে অকেজো হয়ে পড়ে ভারতের পুরনো মিগ-২১ বাইসন জেট। ইজেক্ট করে বেরিয়ে প্যারাশুট ভাসিয়ে তখন পাকিস্তানের মাটি ছুঁয়েছেন ভারতীয় বিমান সেনা উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেখানে গ্রামবাসীদের মারের হাত থেকে বাঁচতে তিনি তখন দৌঁড়চ্ছেন। তার সামনে পথ আগলে দাঁড়ায় লম্বা-চওড়া পাক কমান্ডার। আহত, রক্তাক্ত অভিনন্দনকে দেখে তার মুখে হাসি ফোটে, বিদ্রুপের হাসি। সেনাবাহিনীর মর্যাদা লঙ্ঘণ করেই অভিননন্দনের নাক-মুখ লক্ষ্য করে কিল-ঘুষি চালাতে শুরু করে এই কমান্ডার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর