,

মৃত ভেবে ছবি তুলতে যেতেই ঝাঁপ দিল চিতাবাঘ!

news-image

অনলাইন ডেস্ক : গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন স্থানীয়রা। সামনে থেকে চিতাবাঘকে দেখে ছবি তোলার লোভ সামলাতে পারেনি তারা। তখনই ঘটে এই বিপত্তি।

সোমবার ভারতের আলিপুরদুয়ারের ফালাকাটায় এলাকাবাসীর ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে এক আহত চিতাবাঘ।

ঘটনার দিন সকাল ১০টার দিকে ডালগাঁও চা এস্টেটের একটি গাড়িতে ধাক্কা খায় চিতাবাঘটি। তারপরেই গুরুতর আহত অবস্থায় পথের মাঝেই পড়েছিল সে। বাঘটি নাকি পাশের ডালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল।

এরপরেই স্থানীয় মানুষ জড়ো হয়ে দেখতে থাকেন বাঘটিকে। মৃত ভেবে অনেকেই ছবি তুলতে শুরু করেন। তখনই আহত বাঘ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর।

এই প্রসঙ্গে বিট কর্মকর্তা প্রীতম রায় জানান, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ চিতাবাঘকে উদ্ধার করেছে এবং তার চিকিৎসাও শুরু হয়েছে। বাঘটি সুস্থ হয়ে গেলে কর্তৃপক্ষ তাকে আবার জঙলে ছেড়ে দেবে।

প্রসঙ্গত, চিতাবাঘের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। লোকটির আঘাতও গুরুতর নয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর