,

বাংলাদেশে বিনিয়োগে দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

news-image

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মঙ্গলবার সিউলে ১৫টি কোরিয়ান বিজনেস হাউজের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎকালে অর্থমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রী কোরিয়ান ব্যবসায়ীদের কাছে বাংলাদেশের গত দশ বছরের আর্থ-সামাজিক সাফল্য তুলে ধরেন।

মুস্তফা কামাল বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর এবং অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশ সরকার বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনার মাধ্যমে অধিক মুনাফার সুযোগ দিচ্ছে বলেও জানান তিনি।

মুস্তফা কামাল উল্লেখ করেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময় দেশ, এটি ব্যবসায়ের একটি বড় বাজার। দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি দেশটির ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে অংশ নেওয়া কোরিয়ান ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

অনুষ্ঠানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর