,

প্রবীন আওয়ামীলীগ নেতা সামছুল হক ভূঞার ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, জেলা কমিটির সাবেক সহ সভাপতি ও কোষাধ্যক্ষ ভাদুঘর ডিএস কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রবীন রাজনীতিবিদ ও সমাজ সেবক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূইয়ার পিতা বিশিষ্ট ঠিকাদার হাজী সামসুল হক ভূইয়া (কুনু মিয়া) গতকাল সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় পৌর শহরের কাজীপাড়াস্থ হক ভবনে বার্ধক্যজনিক কারনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—–রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৮৯) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে যান। প্রবীন এ রাজনীতিবিদ এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী শুভানুধায়ীরা তাকে একনজর দেখার জন্য হকভবনস্থ বাস ভবনে ভিড় জমায়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের বড় ছেলের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী মাহমুদুল হক ভূঞা জানান আজ বুধবার বাদ জোহর জেলা ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর শহরের ভাদুঘর গ্রামে শাহী মসজিদ প্রাঙ্গনে ২য় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর