,

পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৬ ভারতীয় সেনা নিহত

news-image

অনলাইন ডেস্ক : সীমান্তের টাট্টাপানি এলাকার নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই। আজ মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আসিফ গফুর এ তথ্য জানান।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম ডন’র প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি ভারত যুদ্ধবিরতি ভঙ্গ করে পাকিস্তানে হামলা করে। এতে ৭ বছরের শিশুসহ তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়। এরই পরিপ্রেক্ষিতে পাকিস্তান সেনাবাহিনী টাট্টাপানি সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। এতে এক কর্মকর্তাসহ ভারতীয় ৬ সেনা নিহত হয়।

জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানায়, ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। এর মধ্যে একজন সাত বছরের শিশু রয়েছে।

টুইট বার্তায় আসিফ গফুর আরও বলেন, ওই হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সেনাবাহিনী ভারতীয় পোস্ট লক্ষ্য করে হামলা করে। এতে এক সেনা কর্মকর্তাসহ ৬ ভারতীয় সেনা সদস্য নিহত হয়। এ সময় অনেকে আহত হয়েছে।

এ ছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর