,

রংপুর বিভাগে বয়স্কভাতা পাচ্ছেন ৪ লাখ ৮৮ হাজার মানুষ

news-image

রংপুর ব্যুরো : সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতের আওতায় রংপুর বিভাগে আট জেলার ৫৮ উপজেলার ৫৩৪টি ইউনিয়নে ৪ লাখ ৮৮ হাজার ১৭৭ জন বয়স্ক ভাতার সুবিধা ভোগ করছেন। যারা বয়স্ক ভাতা পাচ্ছেন তাদের জন্য বয়স নির্ধারণ করা হয়েছে। এর আওতায় মহিলার বয়স ৬২ বছর। আর পুরুষের বয়স ৬৫ বছর হতে হবে। এরা প্রতিজন পাচ্ছেন মাসে ৫০০ টাকা করে। এ ভাতা দেয়া হয় তিন মাস পর পর।

সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনসহ রংপুর জেলার আট উপজেলায় ৮১ হাজার ১৭৪ জন, কুড়িগ্রাম জেলায় ৬৪ হাজার ৮৮১ জন, লালমনির হাট জেলায় ৫৩ হাজার ২৫১ জন, নীলফামারী জেলায় ৫৩ হাজার ৬১৮ জন, পঞ্চগড় জেলায় ৩১ হাজার ১২১ জন, গাইবান্ধা জেলায় ৭৫ হাজার ৯৭৯ জন ও দিনাজপুর জেলায় ৮৭ হাজার ৯৭৫ জন বয়স্ক ভাতা পাচ্ছেন।
রংপুর বিভাগীয় সমাজ সেবা অধিদপ্তর সূত্রে জানা যায়, বর্তমান সরকারের ঐকান্তিক সহযোগিতায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে রংপুর বিভাগের অবহেলিত, অনগ্রসর, নিগৃহীত ও বঞ্চিত অসহায় সাধারণ মানুষের অসহায়ত্বের বেদনা ঘুচে যাচ্ছে বয়স্কভাতা। এভাতা প্রায় শতভাগ সাধারণ মানুষের পাবিারিক ও সামাজিক বন্ধন দৃঢ করে গড়ে তুলছে। সরকারের দেয়া ভাতায় তাদের পরিবারও সমাজে মর্যাদা বেড়েছে। সমাজের নিষ্ঠুরতার শিকার বয়স্করা এখন ঠায় পাচ্ছেন বাবা- ভাই কিংবা আতœীয়‘র পরিবারে।

রংপুর সদরের চন্দনপাট ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, বাড়ি বাড়ি খুঁজে খুঁজে নির্ধারিত বয়স্ক লোক বের করে তালিকায় আনার ব্যবস্থা করা হয়। বয়স্কভাতার আওতায় আসা মানুষগুলো এখন ভালো আছে।এদিকে বয়স্ক ভাতা চালু আছে রংপুর সিটি করপোরেশন এলাকাতেও। এখানকার বয়স্করাও এ সুবিধা পাওয়ার কারনে সামাজিক বন্ধন দৃঢ হয়েছে। ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেকেন্দার আলী জানান, প্রকৃত বয়স্কদের খুঁজে বের করে এর আওতায় নিয়ে আসা হচ্ছে।৩২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহবুব মোর্শেদ শামীম জানান, পুরুষ ৬৫ এবং নারী ৬২ বছর হয়েছে এমন কেউ যাতে এভাতা থেকে বাদ না পড়েন সেদিকে কঠোরভাবে লক্ষ্য রাখা হয়।

২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুনর অর রশিদ হারুন জানান, শুধু বয়স্ক ভাতা নয়, অন্যান্য সকল ভাতার আওতায় তার ওয়ার্ডের কতজনকে দেয়া হয় তা পত্রিকায় প্রচারও করা হয়। চেষ্টা করা হয় যাতে কেউ বাদ না পড়ে। রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র সামসুল হক জানান, উপজেলারগুলোর পাশাপাশি সিটির মধ্যেও বয়স্করাও এভাতার আওতায় আসছেন পর্যায়ক্রমে। তিনি আরো জানান, কেউ যাতে বয়স্ক ভাতা থেকে বঞ্চিত না হয় সিটির জনপ্রতিনিধিরা সে দিকে লক্ষ্যে রেখেই কাজ করছেন।

রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক ইকবাল হোসেন জানান, প্রধানমন্ত্রী শখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের বয়স্কভাতা কর্মসূচি অন্যতম। নির্ধারিত সময়ে এইমানুষগুলো ভাতা পা্েছ কিনা তা মনিটরিং করা হয়।তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ১৯৯৬-২০০১ মেয়াদে বয়স্কভাতা, বিধাভাতা, এবং মুক্তিযোদাধা ভাতা চালু করেন। সরকারের এ কর্মসূচি একটি যুগান্তকারি পদক্ষেপ। বয়স্ক ভাতা প্রত্যেক উপকারভোগীর জীবন মান বৃদ্ধি করছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা