,

নাসিরনগরে প্রধান শিক্ষকের উপর হামলা

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : পূর্বশক্রতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নাজমুল হুদা নামে এক প্রধান শিক্ষককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এ ঘটনা ঘটে। আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদাকে (৩৩)উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকাল নয়টার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা বাড়ি থেকে বের হয়ে মোটর সাইকেল দিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে বুড়িশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রইছ আলীর দোকানের পাশে ওৎ পেতে থাকা রুমান আলী শিক্ষক নাজমুলের উপর হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত নাজমুল হুদাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

আহত প্রধান শিক্ষক নাজমুল হুদা জানায়,২০১৭ সালে ২০ আগষ্ট বুড়িশ্বর স্কুল মাঠে ইয়াবা সেবন ও স্কুলের পরিবেশ নষ্ট করার প্রতিবাদ করলে তখন আমার ছোট ভাই নুরুল হুদাকে আক্রমণ করে রুমান আলী।পরে থানায় আমি বাদী হয়ে অভিযোগ করলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে সালিশে মিমাংশা করা হয়। এরই রেশ ধরে সকালে নিজ কর্মস্থল আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোটর সাইকেল দিয়ে যাওয়ার পথে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে।এসময় আমার হাতসহ বিভিন্ন স্থানে জখম হয়।সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাজেদুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার উম্মে সালমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে দেখতে যান এবং খোঁজ খবর নেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা হামলার সত্যতা নিশ্চিত করে জানান,একজন শিক্ষকের উপর হামলা দুঃখজনক। আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.সাজেদুর রহমান জানান,এ ব্যাপারে থানায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা