,

তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত আগের অবস্থানে : জয়শঙ্কর

news-image

নিউজ ডেস্ক : তিস্তা চুক্তির বিষয়ে ভারত আগের অবস্থানে অনড় আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আজ বেলা ১১টার দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ বৈঠকে তিস্তা চুক্তিসহ অমীমাংসিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের বর্তমান সরকারের মেয়াদেই তিস্তা চুক্তি করার আশ্বাস দেন। কিন্ত আওয়ামী লীগের গত মেয়াদে এই চুক্তি বাস্তবায়ন হয়নি।

গত বছরের ৩০ ডিসেম্বর টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। আগের মেয়াদে না হলেও ক্ষমতাসীনরা চাচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর আশ্বাস অনুযায়ী তিস্তা চুক্তি সম্পূর্ণ হবে। এই উদ্দেশ্যে ঢাকা জোর চেষ্টাও চালিয়ে যাচ্ছে।

কিন্তু ভারতের পক্ষ থেকে তিস্তা নিয়ে বারবার আশ্বাস আসলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনঢ় অবস্থানের কারণে হচ্ছে না তিস্তার পানিবণ্টন চুক্তি। তিস্তা নিয়ে ভারত সরকার আশ্বাস দিলেও তারাও এটাও বলছেন যে, পশ্চিমবঙ্গ সরকারের সম্মতি ছাড়া এই চুক্তি হচ্ছে না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, ৫৪টি নদী নিয়ে কীভাবে নিজেদের স্বার্থ রক্ষা করা যায়, তার ফর্মুলা খুঁজছে দুই দেশ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে অভিন্ন নদীর পানিবন্টন সমস্যার সমাধান করা হবে।

এ সময় বাংলাদেশে অবস্থান নেয়া রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও কথা বলেন তিনি। বলেন, সবার সুবিধার কথা ভেবে রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারত গুরুত্ব দেবে।

এর আগে বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়। বৈঠকের পর দুপুর সোয়া ১২টার দিকে তারা যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আমন্ত্রণে গতকাল সোমবার রাত ৯টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সেখানে ড. আব্দুল মোমেন তাকে অভিবাদন জানান।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জয়শঙ্কর। বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর