,

দুই বাড়ির মাঝে পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না, বললেন মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : দুই বাড়ির মাঝের অংশ পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের নয় বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘দুই বাড়ির মাঝখানের অংশ নোম্যানস ল্যান্ড। এটা পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না। ভবনের দশম, নবম, অষ্টম তলা, ছাদের ওপর, বেলকুনি, বারান্দা কিংবা গ্যারেজে এডিস মশার জন্ম নিচ্ছে। সেখানে গিয়ে পরিষ্কার করা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব না।’

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গুলশান-১ এর ফজলে রাব্বি পার্কে ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চিরুনি অভিযান শুরুর আগে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা চিরুনি অভিযান শুরু করছি। প্রথম সাত দিন অভিযান চালানো হবে। এর ৭-১০ দিন পর আমরা আবার সেখানে যাবো। সেখানে গিয়ে যদি লার্ভা পাই তাহলে আমরা ফাইন করবো। তবে বিভিন্ন সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনেও অভিযান চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কেন আমাদের বসবাসের জায়গাটি পরিষ্কার করবো না? সোমবার যে জায়গায় গিয়েছিলাম (মহাখালীর পারটেক্স কার্যালয়ে) তার সামনের জায়গাটি খুব সুন্দর। কিন্তু ভেতরে তার চেয়ে বেশি অসুন্দর। সেখানে আমরা লার্ভা পেয়েছি, জরিমানা করেছি।’

মেয়র আতিক বলেন, ‘আমরাএকটি ওয়ার্ডকে ১০টি ভাগ এবং ১০টি সাব ব্লকে ভাগ করেছি। আমরা একটি চিরুনি অভিযান করবো। প্রতিদিন আড়াই ঘণ্টা অভিযান চালানো হবে। আমাদের এডিস মশা থেকে বাঁচতে হলে জনগণকে নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে ডিএনসিসি’র ১৯ নম্বর ওয়ার্ডকে বেঁচে নেওয়া হয়েছে। আমার অনুরোধ অভিযান চালিয়ে যাওয়ার পর আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারও কাজ করবেন। ৫৪ জন কাউন্সিলরকে অনুরোধ করবো আপনারাও মাঠে নেমে পড়ুন।’

এ সময় মেয়রের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা