,

বাইক থেকে পড়ে প্রেমিকার মৃত্যু, প্রেমিক আটক

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : মোটরসাইকেলে করে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন এক যুবক। ঘোরাঘুরির এক পর্যায়ে বাইকের পেছনে থেকে পড়ে আশা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়।

সোমবার বিকালে ময়মনসিংহ জেলার পাগলা থানার খুরশিদমহল ব্রিজের সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিক ডালিম মিয়াকে (২৪) আটক করে হোসেনপুর থানা পুলিশের দিয়েছে এলাকাবাসী।

নিহত আশা আক্তার পাকুন্দিয়া পৌর সদরের শাহাব উদ্দিনের মেয়ে। সে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রেমিক ডালিম পাকুন্দিয়া উপজেলারই মঙ্গলবাড়িয়া এলাকার আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডালিম মিয়ার সাথে স্কুল ছাত্রী আশা আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার বিকালে কোচিং করতে বেরিয়ে পরিবারের অজান্তে প্রেমিক ডালিমের মোটরবাইকে করে ঘুরতে বের হয় আশা। হোসেনপুর উপজেলার সীমান্তবর্তী খুরশিদমহল ব্রিজ এলাকায় ঘোরাঘুরির এক পর্যায়ে ব্রিজের পশ্চিম পার্শ্বে ময়মনসিংহ জেলার পাগলা থানার অংশে মোটরবাইকের পেছনে থাকা আশা পড়ে যায়। এতে সে মাথায় গুরুতর আঘাত পায়।

প্রেমিক ডালিম প্রথমে আশাকে উদ্ধার করে একটি ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশাকে মৃত ঘোষণা করেন।

এসময় এলাকাবাসী প্রেমিক ডালিমকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ মোটরবাইক ও প্রেমিক ডালিমকে হোসেনপুর থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কথা হলে হোসেনপুর থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান জানান, প্রেমিক ডালিমকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত স্কুল ছাত্রীর লাশ হোসেনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ঘটনাস্থল পাগলা থানা এলাকায় হওয়ায় পাগলা থানা পুলিশ এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা