,

সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনের সব প্রস্তুতি নিয়েছে

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হওয়ার কথা আগামী বৃহস্পতিবার থেকে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সরকার। অবকাঠামোগত সুবিধা, নিরাপত্তাসহ আনুষঙ্গিক সব ধরনের প্রস্তুতি নিয়েছে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনারের কার্যালয় ও জাতিসংঘের শরণার্থী সংস্থা।

জানা যায়, রোহিঙ্গারা রাখাইনে তাদের বাসস্থানে ফিরে যেতে চায় কি না, তা নিয়ে মঙ্গলবার থেকে নির্বাচিত লোকজনের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

এদিকে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মোহাম্মদ আবদুল কালাম জানান, এখন পর্যন্ত মিয়ানমার ১ হাজার ৩৮ পরিবারের ৩ হাজার ৯৯৯ জনকে রাখাইনের অধিবাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩৯০ জন সদস্য বিশিষ্ট ৩৩৭ পরিবারকে পূর্ণাঙ্গভাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরো ৭০১টি পরিবারের আংশিক সদস্যের সংখ্যা ২ হাজার ৯ জন রোহিঙ্গা।

রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ ও ইউএনএইচসিআর যে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তার অন্যতম শর্ত হচ্ছে, বাংলাদেশে আশ্রয় নেয়া কেবলমাত্র সেইসব রোহিঙ্গাদের রাখাইন পাঠানো হবে, যারা স্বেচ্ছায় সেখানে ফিরতে চায়। আর এ কারণেই এসব রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিবে ইউএনএইচসিআর।

এর আগে গত ১৫ নভেম্বর আরো একবার রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু তখন রোহিঙ্গাদের কেউই রাখাইনে ফিরে যেতে না চাওয়ায় ওই উদ্রোগ ভেস্তে যায়। সেবার সরকারের প্রতিনিধিদের বাদ দিয়েই রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিয়েছিল ইউএনএইচসিআর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর